শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম / ১৬৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড এর বন্ধ ঘোষণা করা কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার সময় বন্ধ কারখানার মুল ফটকে এসে এ বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এসময় কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

 

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান,গেল ১৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর থেকেই এম এম নীটওয়্যার লিঃ ও মামুন নীটওয়্যার লিঃ কারখানা বন্ধ রয়েছে। আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এম এম নীটওয়্যার লিঃ এর এক সুয়িং অপারেটর বলেন,গেল ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চেয়ে কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ কারখানা অনির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

 

এম এম নীটওয়্যার লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, গেল ৩ নভেম্বর শিল্প পুলিশ এর একজন সদস্যকে আঘাত করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলা প্রত্যাহারের দাবিতে গেল ১৭ ডিসেম্বর শ্রমিকরা অবৈধ ভাবে কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। তিনি বলেন, আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। তাদেরকে বলা হয়েছে তোমাদের প্রতিটি ফ্লোর থেকে ১৫ জন করে প্রতিনিধি আসো আমরা কথা বলবো ২০০ জন শ্রমিকের কথায় কারখানা খোলা হবেনা।

 

গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জেনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। তিনি আরও বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর