সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন

স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার,গাজীপুর 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আনুমানিক পৌনে ৩ টার দিকে কোনাবাড়ী থানাধীন নীলনগর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে চট্রগ্রামের ফঠিক ছড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় পিক-আপ ভ্যানটি। কোনাবাড়ী নীলনগর নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে আসলে সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পিক-আপের সামনের অংশে আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস। এছাড়াও বিকেল সোয়া ৩ টার সময় কোনাবাড়ী থানাধীন পারিজাত মেডিটেক্স কারখানার সামনে বাচ্চু মিয়ার সেমিপাকা টিনসেড বসতবাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির ৫ টি রুম সম্পূর্ণ পুড়ে যায় ছাই হয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকায় বসতবাড়িতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর