মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রুবি আক্তার। বুধবার (১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান জানান, বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন,প্রতিদিনের মতো কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গার্মেন্টসে চাকরি উদ্দেশ্যে রওনা দেন রুবি আক্তার। । একপর্যায়ে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়,এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন