স্টাফ রিপোর্টার গাজীপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ীতে হামলার ঘটনায় মোঃ শাহীন মিয়া (৪৩) নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার পুলিশ। গত সোমবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ পাপন হোসেন।
গ্রেফতারকৃত শাহীন টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার মোমিনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। শাহীন মহানগরীর ৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলন। জানাযায় চলতি বছরের (৩ মে) গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় মামলাটি করেন রাজশাহী জেলার মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম মোজাম্মেল হকসহ ২২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে জরুন এলাকায় নিরহী মানুষদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ফিটিং দেওয়ার অভিযোগ রয়েছে। বিচারের নামে টাকা আদায় করে ভুক্তভোগীকে না দিয়ে নিজেই আত্ম-সাৎ করতো। গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর নিজেকে বিএনপির নেতা দাবী করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াতো শাহীন। নিজেকে এলাকার বিচারক বলে প্রচার করতো। গোপন সূত্রে জানাযায় একটি বাহিনী তৈরি করেছিলো ৫ আগস্টের পরে।