সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

কোনাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই  

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১১৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ৪, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় একটি ছিনতাইকারি দল। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে দশটার সময় মহানগরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডল (৩৮) গুরুতর জখম হয়েছেন। তিনি কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় বসবাস করে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শী ও স্বর্ণ ব্যবসায়ীর স্বজনরা জানান, মহানগরের কোনাবাড়ি কলেজ গেট স্কুল মার্কেট এলাকায় সাথী জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে সনজিৎ মন্ডল দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন। জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসাও করতেন তিনি। তিনি প্রতিদিনের ন্যায় দোকান শেষ করে মজুদ থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার কলেজ গেট আসলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়। তার কাছে ব্যাগে থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণ ও বিকাশের নগদ দেড় থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যান। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, ছিনতাই এর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর