শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

কোনাবাড়ী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা কর্তৃক আয়োজিত অংশীদারদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ৭আগস্ট বৃহস্পতিবার কোনাবাড়ী থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম,খতিব , সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল হাসান,উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) জিএমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম অতিঃ উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের, এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কোনাবাড়ি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, কোনাবাড়ী থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানবীরুল ইসলাম রাজিব,কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা খেলাফত মজলিস, গণঅধিকার,জামায়েত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,কোনাবাড়ী থানার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সুশীল সমাজ, গুণীজন, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোনাবাড়ী থানার বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনায় কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজি,যানজট নিয়ে প্রশ্নের জবাবের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রবিউল হাসান, কোনাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিনসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা বৃন্দ।মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর