শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল আলম রবিন এর উদ্যোগে
গাজীপুরের শ্রীপুর পৌরসভার জামিয়া আরাবিয়া দারুল উলুম কেওয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহিদুল আলম রবিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি শাওন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন, সাবেক মুক্তিযোদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাঈম হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য সুমন শেখ,
এসময় জাহিদুল আলম রবিন বলেন
ইতিহাসে দ্বিতীয় কোন বাঙালি এত সম্মান ও ভালোবাসা পায়নি। আগামীতেও পাবেনা। একটি ভূখণ্ডের স্বাধীনতা এত সস্তা নয়, এত ঠুনকো নয়। সেই স্বাধীনতার স্থপতি আমাদের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পৃথিবীতে বহু রাজনৈতিক নেতা আছেন, ছিলেন আগামীতেও আসবেন। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের মতো মহাঘটনার কেন্দ্রবিন্দু হবার সৌভাগ্য অতি বিরল, প্রায় শুন্য। শ্রেষ্ঠতম বাঙালীর শ্রেষ্ঠতম অর্জন একটি জাতির স্বাধীনতা অর্জনের স্বপ্নপূরণ।
৫৫ বছরের জীবনের অর্ধেক কাটিয়েছেন জেলে। কি তুলনাহীন আত্মত্যাগ! আফসোস, আজ আমরা কেউই অনুভব করতে সক্ষম নই। তাঁকে ধারণ করতেও নুন্যতম যোগ্যতার প্রয়োজন আছে বৈকি, আমাদের আগামী সেই যোগ্যতার সবটুকু অর্জন করবে এটাই প্রত্যাশা।
ব্যক্তিত্ব ও সাহসে বঙ্গবন্ধু ছিলেন হিমালয়সম। বাঙালি জাতির আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে জন্ম নেয়া এক মহামানব, যিনি নিজেই এক অনন্য সাধারণ ব্যতিক্রমী ইতিহাস। মাত্র ৫৫ বছরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পাশাপাশি বাঙালি জাতিকে দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার পথনির্দেশনা।
আপামর মানুষের নেতা, বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন
অগণিত মানুষের হৃদয়ে অম্লানরূপেই। বঙ্গবন্ধুর সাম্যপূর্ণ ও মানবিক সমাজের স্বপ্ন বাস্তবায়নই হতে পারে, তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপনের একমাত্র পথ।
আজ প্রমাণিত, তিনি চির-প্রাসঙ্গিক,স্ব-মহিমায়,স্ব-কীর্তিতে চিরভাস্বর।