রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

ক্রিকেট খেলা এখন বাঙালির রক্তে মিশে গেছে – মেয়র খালেক

রিপোর্টারের নাম / ৩৪১ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ১:১৩ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিভিন্ন ক্রীড়া সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই ধরণের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট খেলা এখন বাঙ্গলির রক্তে মিশে গেছে। গ্রাম থেকে দেশের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলেও উঠে এসেছে। তাই প্রত্যেকটি উপজেলায় খেলাধুলার প্রসারের জন্য স্টেডিয়াম করা প্রয়োজন বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলা হ্যালিপেড মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধনকালে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বাধন করেণ খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। “নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই” এই শ্লোগানকে সামনে রেখে মোংলায় শেখ আব্দুল হাই স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ সুচনা করেণ তিনি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শেখ আঃ হাই স্পোর্টিং কাব ও টেন টাইগার অন লায়ন স্পোর্টিং কাব।

 

টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করেছে। ১৩ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এ খেলা শেষ হবে ২১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে। মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে ও সদস্য মোঃ ওয়াসিম আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য সচিব এম,আর রানা, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌরসভার সাবেক মেয়র আলহাজ শেখ আব্দুস সালাম, মোংলা ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক শেখ আল মামুন সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর