বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ক্রীড়া অনুষ্ঠানে স্বর্ণের নৌকা উপহার সাদরে গ্রহন করে তা ফেরৎ দিলেন এমপি রশীদুজ্জামান

রিপোর্টারের নাম / ১৭৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা প্রতিনিধি।

 

স্কুল থেকে পাওয়া স্বর্ণের উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। নব-নির্বাচিত এ সংসদ সদস্য বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ রশীদুজ্জামান এমপিকে একটি স্বর্ণের নৌকা উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে আবার ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন। এমন মহানুবতার জন্য অনুষ্ঠানেই উপস্থিত সকলের কাছে প্রশংসিত হন নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সাখাওয়াৎ হোসেন পাপ্পু।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে রহিমা আক্তার সম্পা, শহিদুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল অধিকারী, পিযুষ সাধুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর