শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিবের নির্দেশনায় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকারের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল মোড়ে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শহিদ সরকার ও রফিক আকন্দ, বিএনপি নেতা শাহজাহান সরকার, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সহ-সভাপতি আলম সরকার, তেলিহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, ছাত্রদল নেতা ফারুক সরকার, সাজিদ, সুমন, বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ কামনাই করা হয় মোনাজাতে।