বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গাজীপুরে বিএনপি’র উদ্যোগে গণদোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি / ১৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

 

বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে আয়োজিত গণদোয়ায় জনস্রোতে রাজবাড়ী মাঠ মানবসমুদ্রে পরিণত হয়।বুধবার  (৩ ডিসেম্বর) বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ গণদোয়ায় হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল দেখা যায়—যেন প্রার্থনার এক ঐতিহাসিক দৃশ্য। দুপুরের পর থেকেই ধীরে ধীরে মাঠ ভরে ওঠে মানুষের কানায় কানায় উপস্থিতিতে।কেউ হাতে চাদর, কেউ মোনাজাতের তসবিহ; কারও চোখভেজা আকুতি—জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার সুস্থতা কামনায় একই হৃদয়ে প্রার্থনায় মগ্ন গাজীপুরের মানুষ। স্থানীয় মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন; তার কণ্ঠে কাঁপা আবেগ, আর দোয়ায় অংশ নেওয়া মানুষের সাড়া ছিল গভীর ও হৃদয়বিদারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, গাজীপুর ২ আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ হোসেন আলীসহ গাজীপুর মহানগরের ওয়ার্ড শাখার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।নেতারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতার জন্য আজ গাজীপুরের মানুষ যে ভালোবাসার প্রমাণ দিয়েছে, তা ইতিহাসে স্থান পাবে। মোনাজাতে অংশ নেওয়া মানুষ হাত তুলতেই রাজবাড়ী মাঠজুড়ে নেমে আসে নীরবতা—তারপর একসুরে উচ্চারিত হয় কান্নাভেজা দোয়া।

 

গাজীপুর যেন এক হৃদয়ে প্রার্থনায় কেঁদে ওঠে বিএনপি নেত্রীর সুস্থতার প্রত্যাশায়। রাজবাড়ী মাঠের এ গণজোয়ার গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে,একে অনেকেই খালেদা জিয়ার প্রতি জনসমর্থনের এক শক্তিশালী ও আবেগঘন বার্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর