শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

খালের কালভার্ট বন্ধ করার কারনে পানি প্রবাহে বাঁধা, কয়েকশ একর জমির ফসলের ক্ষতি

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন নিজামুল চত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে খালটি আছে খাল ও কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা দেয়ায় বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। আমন ধানসহ শাকসবজি পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার ইউনিয়নের ডাকুয়া এলাকায় নিজেদের সুবিধার জন্য কালভার্ট বন্ধ করায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বৃষ্টির সময় এলাকার ফসল জমির পানি কারনে ডুবে নষ্ট হয়ে যায়, ডাকুয়া ইউনিয়ন কালভার্ট দিয়ে পূর্বপাশের খালে পড়ে। কিন্তু কয়েক বছর ধরে এলাকায় ডাকুয়া ইউনিয়ন আটখালী কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে কালভার্ট বন্ধ করে সরু পাইপ বসিয়ে পানি প্রবাহে বাধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। গত শুক্রবার সারাদিন ঘুর্ণিঝড় মিথিলি’র কারণে বৃষ্টিপাত হয়। এতে ডাকুয়া ইউনিয়ন ও আঁটখালী এলাকার ফসল জমিতে প্রচুর পানি জমে থাকে। স্বাভাবিক পানি প্রবাহিত হতে না পারায় বিপুল পরিমাণ জমির ফসল পানি ডুবে নষ্ট হয়ে যায়।

সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, নিজের স্বার্থে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাঁধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ফসল জমির ক্ষতি থেকে বাঁচতে কালভার্টটি দিয়ে খালের সাথে পুনরায় সংযোগ চালুর দাবি জানাচ্ছি।

ইউপি সদস্য বলেন, ‘পানি নিষ্কাশনে বাঁধা প্রদান করায় অন্তত কয়েক’শ একর ফসল পানিতে ভাসছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

কালভার্ট বন্ধ করা এর নিজামুল চত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে খালটি আছে ওই খালটি বন্ধ করা আছে।

 

‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর