বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি

ফরহাদ হোসেন / ৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ

ফরহাদ হোসেন 

 

খুলনায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

 

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর জনাকীর্ণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হঠাৎ মোতালেব শিকদারের পথরোধ করে এবং তার মাথা লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। রক্তাত্ব অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনতা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারের মাথায় গুলি লাগায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তার মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোতালেব নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। হামলার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”

 

দিনের আলোতে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা, তা এখনো পরিষ্কার নয়। এনসিপি’র স্থানীয় নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর