মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায়, খাসি-গরুর কথা বলে কুকুরের মাংস বিক্রি, আটক ৪

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

খুলনায় খাসি এবং গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ।

(১৩’ই ডিসেম্বর ২০২৩) বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ আবু সাইদ, প্রেম সরদার, মোঃ সিয়াম ও তাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে কয়েকজন যুবক এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেতেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের সন্দেহ।

বুধবার বিকেলে এলাকাবাসী চার যুবককে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন, পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করা একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।

খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, দৈনিক আমাদের দর্পণ’কে বলেন। এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়।

(ওসি) আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন- এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশু চিকিৎসক এসেছেন। তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর