বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচোন” এ প্রতিপাদ্যের আলোকে খুলনায় জেলা লিগ্যাল এইড কমিটি ও ব্র্যাক টু বেসিক কর্মসুচির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ২৮শে এপ্রিল দিনব্যাপী র‌্যালী, আলোচনা সভা এবং লিগ্যাল এইড মেলার আয়োজন সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মীর শফিকুল আলম এঁর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী নানান কর্মসূচির শুভ উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশীদ, প্রশাসক জেলা পরিষদ খুলনা, মহানগর জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, জেলা প্রশাসক ইয়াসির আরেফিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, ব্র্যাক টু বেসিক কর্মসুচির বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, জেলা ব্যবস্থাপক সুলতানা রেহানা, স্পেশালিষ্ট প্রোগ্রাম সাপোর্ট নয়ন কুমার ঘোষ, উপজেলা ম্যানেজার সেলিম রেজা, আহলাদ দাস, প্রোগ্রাম অর্গানাইজার সালমা খাতুন, সামছুন্নাহার তনাসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। অতিথিবৃন্দ এসময় লিগ্যাল এইড মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর