শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

খুলনায় প্রথমবারের পোষা বিড়ালের র‍্যাম্প শো প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ২৮, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি

 

খুলনা প্রেস ক্লাবে এ ব্যতিক্রমী র‍্যাম্প শোর আয়োজন করে খুলনা পোষা বিড়াল এর মালিকগণের সংগঠন “খুলনা পেট প্যারেন্টস”।

 

শুক্রবার বিকেলে খুলনার প্রথম র‍্যাম্প শো প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ,তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রিয়ংকর কুন্ডু।

 

অনুষ্ঠান চলাকালীন সময়ে মেডিকেল টিম এর দায়িত্বে ছিলেন খুলনা চীফ কনসালটেন্ট লাইফলাইন ভেট সল্যুশন ডা: মোছা: মুর্শিদা পারভীন। ইন্টার্ন ডা: আহনাফ তাহমিদ এবং বার্ডস এন্ড পেট এ্যানিমেল ক্লিনিকের ডা: ফারাহ নাজ অন্তি ও ডা: চলন্তিকা সরকার।

 

ডা: মোছা: মুর্শিদা পারভীন বলেন, যদিও পরিবেশের তাপমাত্রা একটু বেশি তারপরও আয়োজক কমিটি খুলনা পেট প্যারেন্টস এর দারুন তদারকি ও দক্ষ ম্যানেজমেন্ট এর কারনে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম বলেন এ ধরনের আয়োজন খুলনায় এই প্রথম ও ছোট পরিসরে আয়োজিত হয়েছে। অনুষ্ঠান টি খুবই প্রাণবন্ত ছিলো। পরবর্তীতে আরো বড় পরিসরে ও আরও ভালো কিছুর অপেক্ষায় খুলনা পেট প্যারেন্টস এর এই আয়োজনকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

 

প্রতিযোগিতা শেষে র‍্যাম্প শোতে অংশগ্রহণকারী পেট প্যরেন্টসদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর