মোঃ মানছুর রহমান (জাহিদ)
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় এসআই শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গত ৬ অক্টোবর রাত ১১টার দিকে ডুমুরিয়া থানাধীন নরনিয়া গ্রামস্থ হাফিজুলের চা-পান দোকানের সামন থেকে আসামী ১। নারায়ন দাস (২৭), পিতা-বিমল দাস, সাং-ছোট পাতরা, থানা-কেশবপুর, জেলা-যশোর, ২। মোঃ আব্দুল হালিম গাজী (৩৮), পিতা-মোঃ আনছার আলী গাজী, সাং-নরনিয়া, থানা-ডুমুরিয়া, জেলা- খুলনাদ্বয়কে আটক করেন। এ সময় আটক আসামীদ্বয়ের কাছ থেকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) পিচ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্বার করেন ডিবি।
এ সংক্রান্তে এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য: ২ নং আসামী আব্দুল হালিম গাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক মামলাসহ সর্বমোট ৬ টি মামলা রয়েছে।