মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। বুধবার ৫ই মে সকালে আটক ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে স্বস্ত্র ডাকাত দল উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোয়াল বাড়ি চক এলাকায় প্রধান সড়কের ঝোপের পাশে ডাকাতির প্রস্কুতি নিচ্ছিলো। এ সময় গোপন সংবাদে এলাকাবাসি ও পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী(২৮), লস্কর ইউনিয়নের মিনাজ চকের লেওকত সরদারের ছেলে আসাবর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী(২০), আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার(১৭) কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় তৈরী কুড়াল, হাতুড়ি, ও দা উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, তারা ওই এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলো। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুর ১২ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।