মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

খুলনার পাইকগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

 

“স্মার্ট লাইভস্টক ,স্মার্ট বাংলাদেশ পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদশর্নীর আয়োজন” এই স্লোগানকে সামনে রেখে পাইকগাছা উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ শনিবার (২৫শে ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী উপজেলা প্রাণিসম্পদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রদর্শনী মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, ইউ আর সি, ইন্সটেক্টর ঈমান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজামান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম।

 

সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম কামরুল আবেদীন, অফিস সহকারী কামাল এফএএআই হেলাল খান, এল ইও শুভঙ্কর গোলদার, অফিস সহায়ক ম্যাগি মল্লিক মেঘলাসহ পাইকগাছা উপজেলার সকল এল,এস,পি ও সিল সদস্যরা, সাধারণ দর্শনার্থী ও খামারী বৃন্দ। প্রদর্শনী শেষে মূল্যায়নের ভিত্তিতে খামারীদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর