শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

খুলনার পাইকগাছায় বিদেশী মদ ও মোটর সাইকেলসহ আটক ৩

রিপোর্টারের নাম / ৩৪৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় বিদেশী মদ ও মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে পৌর সদরের শিবসা ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। তারা সোলাদানা ইউনিয়নে মাদক বিক্রয়ের জন্য মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় তাদেরকে পুলিশ গতি রোধ করলে তারা দৌড়ে পালাতে যায়। এ সময় ব্রিজের শেষ প্রান্তে তাদেরকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের বঙ্কিম ঢালীর ছেলে প্রনয় ঢালী (২৫), গড়ইখালী ইউনিয়নের হাতিয়া ডাঙ্গা গ্রামের শংকর সানার ছেলে অভিজিৎ সানা (২৪), ও ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী গ্রামের সুজিৎ মন্ডলের ছেলে রনি মন্ডল (২১)।

তাদের স্বীকারোক্তিতে মোটর সাইকেলে থাকা ব্যাগে রাখা HIGHLAND QUEEN, BLENDED SCOTCH WHISKY, 100 CL (১ লিটার) ও দুই বোতল দেশি মদ বোতলের গায়ে লেবেলের উপর ইংরেজিতে CAREWS 750 ML, Tasrina VODKA,

PRODUCT OF BANGLADESH এবং এক টি লাল সাদা রংয়ের টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়।

 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর