রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ২৬, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলামপাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষে রবিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিট্রি অফিস, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস),মফস্বল সাংবাদিক ফোরাম,পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পাইকগাছা উপজেলা সংস্কৃতিক জোট,বনানী সংঘ, শিবসা সাহিত্য অঙ্গন, সমাজ কল্যাণ সংস্থা,নিরাপদ সড়ক চাই, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ,সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি, রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।পরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, মার্চপাস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্চপাস্ট প্রদর্শন করেন মুুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার স্কাউটস ও গালর্স গাইড। সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে দিনব্যাপি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

 

উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম সাইফুল ইসলাম,ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, খালেকুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক কুমার ঘোষ, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও প্রভাষক রেবা আক্তার কুসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর