সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

খুলনার পাইকগাছায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন: ১ মাসের আল্টিমেটাম 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম রফিক।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা এলাকার উন্নয়ন, অনিয়ম, দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ সময় বক্তারা সড়ক সংস্কারের দাবিতে আগামী ১মাসের আল্টিমেটাম প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর