শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার থানায় জিডি 

শেখ খাইরুল ইসলাম আলমগীর পাইকগাছা (খুলনা) প্রতিনিধি / ৭২ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ১৩, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

শেখ খাইরুল ইসলাম আলমগীর পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

 

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসাবে সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,যার নম্বর ৫২০। জিডিতে তিনি উল্লেখ করেন,সম্প্রতি প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাঃড মোমরেজুল ইসলাম কে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা সহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরী ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। এ বিষয়ে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সাংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতার কণ্ঠরোধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সেই কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি। এ ব্যাপারে কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর