রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

খুলনা হতে ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ 

রিপোর্টারের নাম / ৩২৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩, ১০:১১ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন ভিকটিমের পিতার একটি মাছের ঘেরে ভিকটিম তার বাবার জন্য খাবার নিয়ে যেত। ঘেরে বাবার জন্য খাবার নিয়ে যাওয়া-আসার পথে একই গ্রামের আসামী রবিউল ইসলামের ভিকটিমের উপর কুনজর পড়ে। এক পর্যায়ে ২০১০ সালের জানুয়ারি মাসের কোন একদিন সন্ধ্যায় ভিকটিম তার বাবার খাবার দিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে আসামী রবিউল ইসলাম ভিকটিমের মুখে ওড়না দিয়ে চেপে ধরে তাকে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। সে সময় ভিকটিমের পরিবার লোকলজ্জার ভয়ে তাৎক্ষনিক ঘটনাটি তারা চেপে যায়। কিন্তু কয়েক মাস পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। গত ২৯ জুন ২০১০ সালে ভিকটিমের পিতা বাদি হয়ে ধর্ষক রবিউল ইসলামকে আসামী করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় ৪ঠা আগষ্ট (শুক্রবার) ২০২৩ ইং তারিখ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার লবনচরা থানাধীন আদিউজ্জামান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ রবিউল ইসলাম ঢালী, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করে।

পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর