মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা -কয়রা) থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন পাইকগাছার কৃতি সন্তান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রশীদুজ্জামান মোড়ল।
খুলনা-৬ আসনে তাকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা – ৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে মোঃ রশীদুজ্জামান এর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খুলনা -৬ আসনে পাইকগাছার কৃতি সন্তান মোঃ রশীদুজ্জামান মোড়লের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে আনন্দে মুখরিত হয়ে উঠে সমগ্রহ পাইকগাছা ও কয়রাবাসী।
এ সময় এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলে মিছিলে মেতে উঠে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লোনা জ্বলের সোনার ছেলে প্রিয় নেতা মোঃ রশীদুজ্জান মোড়লকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পাইকগাছা -কয়রা বাসির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করে এলাকার আপামর জনতা।