সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজি, গাজীপুরে আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি / ৯১ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকা থেকে খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে গজারিয়াপাড়া এলাকায় দুই যুবক পিস্তল দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, এই দুই যুবক খেলনা পিস্তল দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করছিল। হাতেনাতে ধরা পড়ার পর এলাকাবাসী তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়।

আটককৃতরা হলেন মীর মোহাম্মদ শাকিল (২১)। তিনি গাজীপুর জেলার ৯ নং ওয়ার্ডের নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে।মোহাম্মদ শিহাব সৈকত (২৩)। তিনি ভোলা জেলার মোশারফ হোসেনের ছেলে। জানা গেছে, শিহাব মোশারফ একজন পুলিশ সদস্য।

গাজীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর