শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে : ডাঃ আব্দুল মজিদ 

রিপোর্টারের নাম / ২১৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ  খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন পর শত শত ফুটবল প্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠ। শুক্রবার বিকেলে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে “কপিলমুনি স্পোর্টস একাডেমি”র আয়োজনে শিক্ষাবিদ শেখ ইমাম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ বলেন, খেলা ধুলার মাধ্যমে যুব সমাজকে মাঠে ফেরাতে সকলকে আন্তরিক হতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কেকেএসপির আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ ইমামুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব দল নেতা হুরায়রা বাদশা, বিএনপি নেতা আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় ১-১ গোলে সমান হলে ট্রাইবেকারে বয়রা তরুণ সংঘ একাদশ খুলনাকে পরাজিত করে শানতলা ছাত্র সংসদ ফুটবল একাদশ যশোর বিজয়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর