শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

খেলাধুলা শিক্ষার্থীদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পরিশ্রম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ডুয়েট উপাচার্য

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ৯, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের একাগ্রতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পরিশ্রম করার মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীদের খেলাধুলাসহ যেসব সম্ভাবনার দীপ্তি আছে, সেসব সম্ভাবনাগুলো জাগিয়ে তুলতে হবে। আমি চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যাতে তারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে।’ বৃহস্পতিবার (০৮ মে) কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপাচার্য ক্লেমন আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভকামনা জানিয়ে বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু সবচেয়ে বড় অর্জন হলো সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা চারিত্রিক গঠন, মানবিক গুনাবলি, গ্রুপভিক্তিক কাজে নেতৃত্বসহ বিভিন্ন গুনাবলি অর্জন করবে এবং খেলাধুলার ক্ষেত্রে ডুয়েটের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে ও দেশ একজন ভালো ক্রীড়াবিদ পাবে।’ এ সময় তিনি প্রাণপ্রিয় ডুয়েটের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের একাডেমিক ও এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডুয়েট ও দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা ও একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থী খেলাধুলাসহ অন্যান্য এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, এই ক্রিকেট প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করে সহনশীলতা, বন্ধুত্ব ও আত্মশক্তি জাগিয়ে তুলবে।’এই ক্লেমন আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ড. ফজলুর রহমান খান হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ মুক্তিযোদ্ধা হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও বিজয় ২৪ হলের ১০টি দল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রোভোস্ট, সহযোগী পরিচালক, সহকারী প্রোভোস্ট এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর