শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক রাজমিস্ত্রী নিহত 

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ

মো:নাজমুল হাসান নাজির:

 

কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আরশেদ মোড়ে ইট ভাটার শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ির ধাক্কায় জনি মোল্লা (৩২) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিজু আরাফ ব্রিকস নামের ইটভাটা ভাংচুর করেছে। নিহত জনি মোল্লা খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আজিল এলাকার টিপু মোল্লার ছেলে । তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। জানা গেছে, নিহত জনি সকাল সাড়ে আটটার দিকে কাজের উদ্দ্যেশে মটর সাইকেল যোগে রওনা হয়ে রমানাথপুর আরশেদ মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিজু আরাফ ব্রিকস এর শ্যালো ইন্জিন চালিত লাটাহাম্বা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় বাটাহাম্বা গাড়ির চালক জামাল শেখ ঘটনাস্থল থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভাটায় পৌঁছে গাড়ি রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মিজু আরাফ ব্রিকসে ভাংচুর করে।

 

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ইটভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর