শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা!

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৪৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাসপাতালের প্রতিদিনের উৎপাদিত বর্জ্য ও জীবাণুযুক্ত ময়লা নিরাপদে ধ্বংস করার জন্য নবনির্মিত আধুনিক ‘ইনসিনারেটর’ বা বর্জ্য দহন কেন্দ্রটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে। এর ফলে হাসপাতালের দীর্ঘদিনের বর্জ্য অব্যবস্থাপনা দূর হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমেছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের এক কোণে নীল রঙের একটি সুনির্দিষ্ট আধুনিক কাঠামো তৈরি করা হয়েছে। এর ভেতরে রয়েছে মজবুত লোহার জালি এবং উপরে ধোঁয়া নির্গমনের জন্য বসানো হয়েছে বিশেষ চিমনি। এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে হাসপাতালের তুলা, ব্যান্ডেজ ও অন্যান্য দাহ্য বর্জ্য খোলা জায়গায় না ফেলে নিয়ন্ত্রিত উপায়ে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখা আমাদের অন্যতম লক্ষ্য। আগে খোলা জায়গায় বা গর্তে ময়লা ফেলার কারণে সংক্রমণের একটি ঝুঁকি থাকত। এখন এই ইনসিনারেটর ব্যবহারের ফলে আমরা বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছি। এটি হাসপাতালের ভেতর দুর্গন্ধ রোধ করবে এবং সাধারণ মানুষ ও রোগীদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে।”

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আগে নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় বৃষ্টির দিনে ময়লা ভিজে দুর্গন্ধ ছড়াত, যা রোগী ও দর্শনার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ ছিল। এখন ছাদযুক্ত এই স্থায়ী অবকাঠামোতে যেকোনো আবহাওয়ায় ময়লা পুড়িয়ে নিমিষেই ধ্বংস করা সম্ভব হচ্ছে। উঁচু চিমনি থাকার কারণে ধোঁয়া সরাসরি নিচ দিয়ে প্রবাহিত না হয়ে উপরে উঠে যাচ্ছে, যা বায়ুদূষণ রোধেও বিশেষ সহায়ক।

শ্রীপুরের স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা হাসপাতালের এই আধুনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই ধরণের বৈজ্ঞানিক ব্যবস্থা সরকারি স্বাস্থ্য সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা আরও বৃদ্ধি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর