বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

গংগাচড়ায় গনশুনানী করলেন দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের যুগ্নসচিব লুৎফুন নাহার

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি

রংপুরের গংগাচড়া উপজেলায় দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয় এর আয়োজনে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩ -২০২৪ এর মাঠপর্যায়ে গনশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা কার্যালয় প্রশাসনিক হলরুমে প্রথমবারের মত এই গন শুনানী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের যুগ্নসচিব লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদ, রংপুর জেলার দূর্যোগ পুনবাসন কর্মকর্তা মোতাহার হোসেন। শুরুতে শুদ্ধাচার কৌশল সম্পর্কিত আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর যুগ্ম সচিব লুৎফুন নাহার। তথ্য অধিকার আইন সম্পর্কে বিশাদভাবে আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদ।গণ শুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, সহকারী ভূমি কমিশনার নয়ন কুমার সাহা, গংগাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াইমিনুল ইসলাম মারুফ, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, গজঘন্টা ইউনিয়ন পরিষদ লিয়াকত আলী, নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী,লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গংগাচড়া মডেল সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আখেররুজ্জামান আখের , উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সজিবুল করীম, আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক আবুল হোসেন ফটিক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ , এনজিও প্রতিনিধি সহ জনসাধারণ অংশগ্রহণ করেন। গনশুনানিতে অংশগ্রহণকারীদের দাবীর পরিপ্রেক্ষিতে সিপিপি প্রকল্পটি গংগাচড়া উপজেলায় বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের যুগ্নসচিব লুৎফুন নাহার। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, সিপিপি প্রকল্পটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় নিয়ন্ত্রনাধীন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের আর্থিক সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবে উপজেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর