রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় আগুনে ৪ জন দিনমজুরের সাতটি ঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ

 

 

রিয়াজুল হক সাগর, রংপুরঃ

রংপুরের গঙ্গাচড়ায় আগুনে ৪ জন দিনমজুরের ৭ টি টিনের ঘরসহ আসবাবপত্র সম্পুর্ন ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ছয় লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কিশামত গণেশ(সুতাভিজা) গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে দিনমজুর গজেন রায়ের (৫০) ৩টি, গুপি রায়ের (৩৫) ১ টি, ঝন্টু রায়ের (৪০) ১ টি, সুকুমার রায়ের (২৫) ২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার সময় ৪ পরিবারের কেউ বাড়িতে ছিলো না। ধোঁয়া দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

৪ পরিবারের যে কোন রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও কম্বল সহায়তা দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর