সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা আহত ৫

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪, ১:০৪ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সামনে ও পেছনে থাকা দুই ইজিবাইকের পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন পুলিশের গাড়ি চালক মোক্তারুল রাশেদ (২৭), ইজিবাইক চালক মোকলেছুর রহমান (২৫) ও আজহারুল ইসলাম (৪৫) এবং দুই যাত্রী লুতফা বেগম (৬২) ও বর্ষা রহমান (২৩)।তাদের একজনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত এক ইজিবাইক চালক ও যাত্রীদের বাড়ি রংপুর নগরীর খটখটিয়া এলাকায় এবং অপর চালকের বাড়ি গঙ্গাচড়ার ভুটকা এলাকায়।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রংপুর থেকে পুলিশের একটি গাড়ি গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় গঙ্গাচড়া সরকারি কলেজের মোড়ে অদূরে যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে। এ সময় সামনে ও পেছনে থাকা দুটি ইজিবাইকে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে দুই যাত্রীসহ তিন চালক আহত হন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত ইজিবাইক চালক আজহারুল ইসলাম বলেন, আমার অটোটির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় আমি অটোটি রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখছিলাম। এমন অবস্থায় পুলিশের গাড়িটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। পেছনে যে কি হইলো আমি আর কিছু বলতে পারি না।গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম বলেন, খবর শোনা মাত্রই আমার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামলী আক্তার বলেন, আহতদের মধ্যে ৪ জন এখানে চিকিৎসাধীন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর