মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

গঙ্গাচড়ায় ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে থানায় মামলা

রিপোর্টারের নাম / ২৯২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ৫, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর:

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষিটার ইউনিয়নের পূর্ব চর ইচলী গ্রামের ৩ বছর বসয়ী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা মোছাঃ বিলকিচ খাতুন।

 

ঘটনাটি ঘটেছে গত ৩ মে শনিবার দুপুরে। এজাহারে রাত্রে জানাজায় ঘটনার সময় ভুক্তভোগী শিশুর মা দিনমজুর কাজের জন্য বাইরে ছিলেন এবং শিশুটি তার শাশুড়ির তত্ত্বাবধানে বাড়িতে অবস্থান করছিলো। একই গ্রামের ওই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত কিশোর শহীদ মিয়া শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। ১ ঘন্টা পার হলেও শিশুটি ফিরে না আসায় বড় বোন হালিমাকে পাঠানো হলে সে গিয়ে দেখে, শহীদ মিয়া ঘরের ভেতরে বিবস্ত্র অবস্থায় ছোট বোনকে ধর্ষণ করছে। হালিমা চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে ও শারীরিকভাবে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে শহীদ মিয়া ঘটনা স্থল হইতে পালিয়ে যায়। পরে শিশুটিকে তার পরিবারের লোকজন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

ভুক্তভোগীর মা জানান, ঘটনার ভয়াবহতা বুঝে স্থানীয় গন্যমান্যদের সঙ্গে আলোচনা ও স্বামীর পরামর্শে গত রবিবার রাতে থানায় এসে এজাহার দায়ের করেছেন। তিনি ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় গত ৫ মে তারিখে (মামলা নং ০৮/১৫২) মামলা রুজু করা হয়েছে । আমরা আমলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর