বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি  ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আকরাম,সম্পাদক কামাল রহমতপুরে আরসিসি সড়কের নির্মাণকাজ পরিদর্শনে কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ সুবর্ণচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  তরুণ প্রজন্মের আইডল মাইন উদ্দিন সাকিব, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  কয়রায় বজবুজা খালের পুনঃ খনন, আশার আলো দেখছেন কৃষকরা 

গড়েয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ১৮, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও উপজেলার সদর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির ঠাকুরগাঁও সদর ১৩ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

 

সোমবার (১৮ আগস্ট ) বিকাল ৬ টায় গড়েয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গড়েয়া ডিগ্রী কলেজ হল রুমে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মোঃ পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক,গেষ্ট অব অনার উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ, প্রধান বক্তা মোঃ মাহাবুব হোসেন তুহিন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি মোঃ কাজী আজমগীর সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, মামুনুর রশিদ মিল্টন সদস্য ঠাকুরগাঁও জেলা শাখা,মোঃ বুলেট সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও সদর উপজেলা, মোঃ ইয়াছিন আলী সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।

 

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুল হক।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম ( রেদো শাহ্) এর সভাপতিত্বে সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তাশারফ হোসেন (স্বরণ)।

 

অতিথি বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গর্ব ও ঠাকুরগাঁওয়ের অহংকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করে ঠাকুরগাঁওয়ের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাই সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।এছাড়াও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনও ভাবেই তারা আর চক্রান্ত করতে না পারে।

 

সবশেষে ঠাকুরগাঁও উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায় উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর