শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৫৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শুরুতেই দলীয় কার্যালয় মিলনায়তনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের আহবায়ক মো. মোস্তাক আহমেদ। মৌন মিছিলে জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ, তাঁতী দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ।

এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর