শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন

রিপোর্টারের নাম / ৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরুপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে রংপুরে (ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে) স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে অপরাজিতা-২৪, রংপুরের (একটি সামাজিক ও সাস্কৃতিক সংগঠন) আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান ১-৩৬ জুলাই,২০২৪ নিয়ে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।রংপুরের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অপরাজিত-২৪ (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) এর উদ্যোগে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে সম্পাদনায় ছিলেন মুসতানসির মুয়াদ, ফেসবুক পেজ অপরাজিত-২৪, মুদ্রণে প্রগতি প্রেস।অনুষ্ঠানে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বোন সুমি খাতুন, শহীদ তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রোকসানা বেগম, কালের কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, সাইরেন সাহিত্য পত্রিকার উপদেষ্টা সালমান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক রাজু বাসফোর।অনুষ্ঠানের শুরুতে জুলাই/২৪ এর স্মৃতিচারণ করা হয় পরে ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর