বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান: শ্রীপুরে আক্তারুল আলম মাস্টার

এস এম জহিরুল ইসলাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলাম

 

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ— এমন মন্তব্য করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

 

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগীবাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও ব্যাখ্যা করতে আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

বৈঠকে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

 

বক্তব্যে আক্তারুল আলম মাস্টার বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা। এর মধ্য দিয়ে ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, প্রশাসনের জবাবদিহিতা ও নাগরিক অধিকারের নিশ্চয়তা নিশ্চিত করা হবে।”

 

 

তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়— এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের প্রতীক। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

বৈঠকে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর