মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গণপরিবহন থেকে নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১৯, ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ

মো: আব্দুল বাতেন বাচ্চু, 

 

 

গাজীপুরের শ্রীপুরে এক গণপরিবহনের বাসে তল্লাশি চালিয়ে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে।

 

আজ রবিবার (১৯ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৫টায় শ্রীপুর উপজেলার এমসি বাজার থেকে তাদের আটক করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃতরা হলেন- জিলানী মিয়া (৩০) কিশোরগঞ্জের প্রয়াত মজনু মিয়ার ছেলে, সাইফুদ্দিন (৩৫) সুনামগঞ্জের প্রয়াত আকরাম আলীর ছেলে সাইফুদ্দিন এবং সাবিনা আক্তার (২৬) ময়মনসিংহের বদরুজ্জামানের মেয়ে। রবিবার (১৯ মার্চ) দুপুরে আসামিদের আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে নেত্রকোনা হতে গণপরিবহনে গাঁজার একটি চালান গাজীপুরে আসছে। পরে র্যাব সদস্যরা গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং সন্দেহজনক পরিবহনে তল্লাশি চালায়।

 

এ সময় ঢাকাগামী হযরত শাহ জ্বালাল (র:) এক্সপ্রেস (ঢাকা মেট্টো-ব-১৪-৫১৬৩) থেকে এক নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করে। তারা ব্যাগে করে কৌশলে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল।এসময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান জানান, শনিবার রাতে র‍্যাব তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করে। তাদেরকে আজ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর