শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গণভোটের প্রচারণামূলক বিভিন্ন কর্মসুচি গ্ৰহণ করেছে গাজীপুর সিটি করপোরেশন 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অনুষ্ঠেয় গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচির আওতায় লিফলেট বিতরণ, ব্যানার, বিলবোর্ড স্থাপনসহ মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে করে বিভিন্ন ধরনের সচেতনা মূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। সরেজমিন পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে স্থাপিত বিশাল বিলবোর্ড দেখা গেছে। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়সমূহে গণভোটের গুরুত্ব বর্ণনা করে ব্যানার ঝোলানো হয়েছে।

 

এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গাজীপুর সিটি কর্পোরেশন গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বিশ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে, গুরুত্বপুর্ণ স্থানে অন্ততঃ বিশটি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এছাড়া মাসব্যাপী মাইকিং, ভিডিওচিত্র প্রদর্শনসহ নানা প্রচারণামূলক কর্মসুচি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর