সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

গফরগাঁওয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ১০৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২০, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বি দাস উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ করেন যশরা একাদশ ও বারবাবাড়ীয়া একাদশ।

 

ম্যাচটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও আসনের মনোনীত এমপি প্রার্থী, গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা শাখার মজলিশে শুরা সদস্য মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “সুস্থ দেহ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা আমাদের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করে। তরুণদের মাঝে শারীরিক ও নৈতিক উৎকর্ষ সাধনে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান, বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, প্রাক্তন ক্রীড়া শিক্ষক মোখলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।

 

বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও আনন্দের জোয়ার বয়ে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর