শ্রীপুর প্রতিনিধি:
ক্লান্ত শরীরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু হয়েছে । শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামে এ ঘটনা ঘটে । নিহত মাজাহারুল ইসলাম শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের উত্তর পেলাইদ গ্ৰামের হোসেন আলীর ছেলে।
যানাযায় জীবিকার তাগিদে রাস্তার ইটের সলিং এর কাজ করতে আসে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামে । রাস্তার কাজ করার সময় শরীরে ক্লান্তি দূর করতে পাশের গভীর গর্তে ঝাপ দেয়, এতে তার সন্ধান পাওয়া না গেলে সাথে থাকা মামুন তাকে খুঁজতে নামে। মামুন ক্লান্ত হয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। এতে এলাকার লোকজন পানিতে নেমে দীর্ঘক্ষণ খুজা খুজির পর পানির নিচে থেকে মাজাহারুল ইসলাম এর লাশ উদ্ধার করে ।