মাহাবুবুল আলম গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে অঙ্গাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলী এলাকার গভীর বন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ওই বনের ভেতর চলাচলের সময় লোকজন বনের ভেতর অঙ্গাতনামা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে বিকেলে লাশ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন ।