মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

রিপোর্টারের নাম / ১৬৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন ভেটখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি টহলদল ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন কয়রার ভেটখালি বাসস্ট্যান্ড বাজার সংলগ্ন এলাকা থেকে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে কোস্টগার্ড সদস্যরা। আটক দুই মাদক কারবারির নাম আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা- আজিজুল গাজি, মো. তৈয়েবুর রহমান (১৯),পিতা- শামসুর রহমান। আটকরা প্রত্যেকেই সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বাসিন্দা। আটক মাদককারবারিরা দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর