রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

‎গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যে মহড়া ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৬০ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

‎‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ শিমুল মিয়া  

‎সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ দেশে প্রাকৃতিক ও অগ্নিদুর্যোগের ঝুঁকি সর্বদা বিদ্যমান। তাই দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বক্তারা আরও বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হলে জনগণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

‎মহড়া পর্বে শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সেখানে অগ্নিকাণ্ডের সময় কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, ঘরের ভেতর থেকে নিরাপদে বের হওয়ার পদ্ধতি, এবং ভূমিকম্পের সময় তাৎক্ষণিক করণীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়।

‎অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, গাইবান্ধা, বাস্তবায়নে ছিল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়।

‎সহযোগিতা করে SKS গণ উন্নয়ন কেন্দ্র, Gana Unnayan Kendra, World Vision, FRIENDSHIP, BRAC, SORS, FRORS Bangladesh, Save the Children, এবং CARE।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর