সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭২ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক জামায়াত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি এলাকায় বিকাশ ও মনোহারির ব্যবসা করতেন।

 

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে কানিপাড়া রাস্তার পাশে নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে শনিবার গভীর রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবাদিকদের বলেন,“লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের মাঝে এই হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর