শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাইবান্ধায় পেনশন মেলা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৮৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৯, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন- এই স্লোগান নিয়ে বুধবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের ব্যবস্থাপক (সি. সহ সচিব) লিটন চন্দ্র দে প্রমুখ।

শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেনশন মেলা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলায় ৪০টি স্টল বসানো হয়েছে।

……………………………………………………………………….

গাইবান্ধায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিসত্মম্ভ’ নির্মাণ শুরু হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বুধবার গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।

নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।

আনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর