বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাইবান্ধায় বিএনপির বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দাড়িয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, প্রায় ৩০ হাজার মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করে, যা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা মোঃ নুরুল আজাদ মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ মাহমুদুন্নবী টুটুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা মোঃ আরজু মিয়া।

 

বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, তারা আগামী নির্বাচনে গাইবান্ধা সদর আসনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণ বিএনপির সঙ্গে আছে

 

স্থানীয়রা জানান, এত বিশাল জনসমাগম এর আগে কখনো দেখেননি। অনেকে বলেন, এটি শুধু একটি ইফতার মাহফিল ছিল না, বরং এটি বিএনপির প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ।

 

ইফতার মাহফিলে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপির সভাপতি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা বলেন, এই গণজমায়েতই প্রমাণ করে বিএনপি এখনো জনগণের হৃদয়ের দল।

 

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, জিয়া পরিবারের কল্যাণ ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

এত বিশাল উপস্থিতি ও গণজমায়েতের মধ্য দিয়ে গাইবান্ধা বিএনপি আবারও প্রমাণ করলো, দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অটুট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর