শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাইবান্ধায় বৃক্ষ রোপন 

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৭৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ৫, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

গাইবান্ধা সদর উপজেলার ভেরামারা রেল ব্রীজ সংলগ্ন আরসিসি সেতুর দুপাশে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণচুড়ার গাছ রোপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট সমা জসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এই বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। বৃক্ষরোপনের উদ্বোধন করেন পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ি মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, এর আগেও সেতুর দুপাশে কিছু কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে।

এব্যাপারে শামীম প্রামানিক বাদল জানান, সেতুর দু’পাশে কৃষ্ণচুড়ার গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো বড় হলে দুর-দুরান্তর থেকে ঘুরতে আসা ও সড়কে চলাচলকারি লোকজন ছায়া পাবে। শুধু তাইনয়, গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তখন সবারই ভালো লাগবে। কোনো একটা ভালো কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। এজন্য সকলের কথা চিন্তা করে এই গাছগুলো রোপন করার উদ্যোগ গ্রহণ করি।

আরো পড়ুন………


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর