সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে ডিলার নিয়োগের আবেদনপত্র ছিনতাই ও ভাঙচুর, দুর্বৃত্তদের চিহ্নিত করার উদ্যোগ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের আজ ছিল শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করে। পাশাপাশি বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে তছনছ করে চলে যায়।

 

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান জানান, দ্রুত দুর্বৃত্তদের সনাক্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর